প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 24, 2025 ইং
বিপিএল থেকে নাম সরিয়েছে তিন ক্রিকেটার

আকাশ দাশ সৈকত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর শুরু হতে বাকি আর কয়েকদিন । তবে তার আগেই আসন্ন আসর থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছে চট্টগ্রাম রয়্যালসের তিন বিদেশি ক্রিকেটার।
আগামী ২৬শে ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএলের পরবর্তী আসর । যার জন্য ইতিমধ্যে নিজেদের প্রস্তুতি শুরু করেছে বিপিএলে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে বিপিএলের শুরুর আগেই জানা গেলো নতুন খবর। আসন্ন আসরের জন্য চট্টগ্রামের সাথে চুক্তিবদ্ধ হলেও খেলতে আসবেন না তিন ক্রিকেটার আয়ারল্যান্ডের পল স্টার্লিং, পাকিস্তানের আবরার আহমেদ এবং শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা। আজ এক বিশ্বস্ত সূত্র বিষয়টি জানানো হয়েছে।
সূত্রটি আরো জানিয়েছে স্টার্লিংয়ের সঙ্গে আর্থিক বনিবনা হয়নি চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির। আর ডিকওয়েলা বিশ্বকাপের স্কোয়াডে থাকার নিশ্চয়তা পেয়েছেন। ফলে নিজেকে এই বিশ্ব আসরের জন্য প্রস্তুত করতে বিপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন।
এদিনে এনওসি পেলেও বিপিএলে খেলা অনিশ্চিত পাকিস্তানি স্পিনার আবরারের। তার এনওসি স্থগিত করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের পরিকল্পনাতে থাকায় তাকে বিপিএলে খেলতে দিচ্ছে না পিসিবি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Revolt News BD